1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় এইচএসসিতে ২০ বছর রাঙ্গুনিয়া মহিলা কলেজ সেরার ধারা অব্যাহত

বার্তা সম্পাদক
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

‎রাঙ্গুনিয়ায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাঙ্গুনিয়া  মহিলা কলেজে সেরা। যা প্রতিষ্ঠার পর থেকে সফলতার ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে।

‎ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ২৬৫জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২০১ জন উত্তীর্ণ হয়।  ৬৪জন অনুত্তীর্ণ হয়। তন্মধ্যে জিপিএ৫ পেয়েছে ৭জন। তাদের পাশের হার ৭৫.৮৫%। পাশের হার ও জিপিএ ৫ এ রাঙ্গুনিয়া শীর্ষে কলেজের তালিকায় আছে কলেজটি।

‎কলেজের অধ্যক্ষ সরোয়ার সালেক সিকদার জানান, কলেজটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৯৫ সালে। প্রতিষ্ঠার পর থেকে গত বিশ বছর ধরে ফলাফলে উপজেলার সেরা কলেজ হিসেবে ধারাবাহিকতা রক্ষা করে আসছে।

তিনি জানান, এতিম,গরীব অসহায় শিক্ষার্থীদের জন্য ১০০% ফ্রি পাঠদান, কোচিং,প্রাইভেট, বিশেষ ক্লাসের মাধ্যামে এ সফলতা বলে নিশ্চিত করেন। তিনি শিক্ষকদের আন্তরিকতা ও ঐকান্তিক চেষ্টার ফলে প্রতি বছর ভাল ফলাফল অক্ষুন্ন রেখেছে।

বিজ্ঞানে জিপিএ৫ পাওয়া উম্মে হাবিবা জ্যোতী জানান,আম্মুর অনুপ্রেরণা ও কলেজের সঠিক দিকনির্দেশনার পাশাপাশি বিভিন্ন অনলাইন ক্লাসের কারণে ইংরেজি ব্যতিত বাকি সব বিষয়ে মোট ১১০১ নম্বর পেয়েছি। সবার দোয়ায় সে ভবিষ্যতে চিকিৎসক হতে চান বলে জানান।

মানবিকে জিপিএ৫ পাওয়া উম্মে সাবেরা মীম জানান, মাদরাসা থেকে দাখিলে এপ্লাস ছিলনা, কিন্তু শিক্ষকদের অনুপ্রেরণায় মানবিক বিভাগ থােকে ১৩০০ নম্বরের মধ্যে ১০৯০ নম্বরসহ ৬টি বিষয়ে এপ্লাস পেয়ে খুশি। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ বড় হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।

এবার ২০২৫ সালে রাঙ্গুনিয়া মহিলা কলেজের ২৬৫জন পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাশ করে ৮৯ জন।  ব্যবসায় শিক্ষায় পাশ করে ৫৬জন। মানবিকে পাশ করে ৬৬জন। তিন বিভাগে ২০১ জন উত্তীর্ণ ও ৬৪জন অনুত্তীর্ণ হয়।

উপজেলার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাঙ্গুনিয়ায় ৯টি কলেজের মধ্যে ২য় স্থানে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক বালিকা মহাবিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ৪৯ জন,উত্তীর্ণ হয় ৩৭ জন অনুত্তীর্ণ ২২জন।  জিপিএ৫ পেয়েছে ৩জন ও পাশের হার ৬১.৭১%। ৩য় স্থানে রয়েছে শিলক মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ। মোট পরীক্ষার্থী ছিল ৯১ জন তন্মধ্যে উত্তীর্ণ ৪৫জন ও অনুত্তীর্ণ ৪৬জন। জিপিএ৫ পেয়েছে ১জন ও পাশের হার ৪৯.৪৫%। ৪র্থ স্থানে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ। মোট পরীক্ষার্থী ১৯২জনের মধ্যে উত্তীর্ণ ৯১ জন ও অনুত্তীর্ণ ১০১জন।  জিপিএ ৫ পেয়েছে ১জন ও পাশের হার ৪৭.৪০%। ৫ম স্থানে রাঙ্গুনিয়া সরকারী কলেজ। মোট পরীক্ষার্থী ৭৪৯ জনের মধ্যে উত্তীর্ণ ৩৪৬,অনুত্তীর্ণ ৪০৩ জন।  জিপিএ৫ পেয়েছে ৬জন,পাশের হার ৪৬.১৯%। ৬ষ্ঠ স্থানে রয়েছে সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ। মোট পরীক্ষার্থী ৬৩জনের মধ্যে উত্তীর্ণ হয় ২৫ জন ও অনুত্তীর্ণ ৩৮জন। জিপিএ৫ নেই পাশের হার ৩৯.৬৮%। ৭ম স্থানে রাজানগর রানিরহাট ডিগ্রি কলেজ। মোট পরীক্ষার্থী ১৮৭জনের মধ্যে উত্তীর্ণ  ৬১ ও অনুত্তীর্ণ ১২৬জন।  জিপিএ৫ পেয়েছে ৪জন। পাশের হার ৩২.৬২%। ৮ম স্থানে রয়েছে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ। মোট ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩ জন হয় ও অনুত্তীর্ণ হয় ৯৩জন। জিপিএ৫ নেই পাশের হার ২৬.১৯%। ও ৯ম স্থানে রয়েছে  রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজ। মোট ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ জন ও অনুত্তীর্ণ হয় ৬৯জন। জিপিএ৫ নেই, পাশের হার ১৮.৮৫%।

‎এতে ৯টি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ১৮১৪ জন। পাশ করে ৮৫২ জন ফেল করে ৯৬২ জন। উপজেলায় মোট  জিপিএ৫ পেয়েছে ২২জন ও পাশের হার ৪৬.৯৭%।

‎উপজেলায় ৯টি কলেজ ও ৭টি মাদ্রাসায় মোট  ১৯২৭ জনের মধ্যে উত্তীর্ণ হয় ৯৫৯জন ও অনুত্তীর্ণ হয় কলেজে ৯৬২জন ও মাদরাসায় ৬জন। মোট জিপিএ৫ প্রাপ্ত ৩৪জন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD