রাঙ্গুনিয়ায় তিনশতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দিল কে কে রফিক বিন চৌধুরী ফাউন্ডেশন
রাঙ্গুনিয়ার আলোকিত মানুষ উত্তর রাঙ্গুনিয়ার বাতিঘর নামে খ্যাত বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম কে কে রফিক বিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (২১শ অক্টোবর) মঙ্গলবার সকাল ৯ঘটিকায় রাজানগর রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে গরিব, দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ফ্রি চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উত্তর রাঙ্গুনিয়া বিভিন্ন ইউনিয়ন হতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রধান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোনতাহিনা রহমান দৃষ্টি, ডা সাইদা সাইফা, ডা আব্দুর রহমান, ডা রেজাউল করিম প্রমূখ।
এ সময় সভাপতি ছিলেন লায়ন ইকবাল হোসাইন সুমন ও প্রধান অতিথি ছিলেন লায়ন গভর্নর মুসলিম উদ্দিন আহমদ অপু।
বিশেস অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন ক্লাবের সভাপতি লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন কোহিনূর কামাল, লায়ন মোরশেদুল আলম, লায়ন কামারুজ্জামান লিটন, লায়ন আবু বক্কর সিদ্দিক, ইটভাটা মালিক সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী খোকন,রাজানগর রানিরহাট ডিগ্রি কলেজের সভাপতি পেয়ার মাহমুদ চৌধুরী, রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী,রুহুল আমিন চৌধুরী,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিয়ারু বিন চৌধুরী, রানিরহাট ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম চৌধুরী,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, এডভোকেট জয় বড়ুয়া, স্বেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন লিটন, জিয়ামঞ্চ নেতা কাজী মহিউদ্দিন সহ অন্যান্যরা।
ফাউন্ডেশন এর আয়োজনে তিনশতাধিক রোগীকপ ফ্রি চক্ষু-চিকিৎসা প্রদান করে বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
এতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি, রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য শিবির, শৈশব ক্যান্সার, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply