1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নূর সালাম খান, কিশোরগঞ্জ
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

“হাত ধোয়ার নায়ক হোন”
এই প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) সময় সকাল ১১ টায়
সারা দেশের ন্যায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজনে, সহকারী প্রকৌশলী মো: হাসিফুর রহমান নাদিমের সভাপতিত্বে বর্ণাঢ্য র‍্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন “জীবাণুমুক্ত এবং সুস্থভাবে বেঁচে থাকতে হলে হাতধোয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন খাবার খাই, আমাদের হাতে জীবাণু থাকে তখন ওই জীবাণু খাবারের মধ্য দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেই ক্ষেত্রে আমাদের খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধৌত করতে হবে। সরকার হাত ধোয়া ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর হাত ধোয়ার নিয়ম যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমাদের হাত ধৌত করতে হবে”।

এছাড়াও বিশ্ব হাতধোয়া দিবস পালনে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মো: এনামুল হক খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলামিন, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুল আলম,উপজেলা বিদ্যানিকেতনের শিক্ষক শিক্ষার্থীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD