বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। এ দলের নীতি আদর্শ রাষ্ট্র গড়ার আদর্শ।যে আদর্শ দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের আদর্শিক কর্মী হয়ে রাঙ্গুনিয়াবাসীর পাশে থেকে দেশবাসীর সেবা করতে চাই। আমাদের সকলকে দল করলে, দলের আদর্শ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ১০ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া রাজারহাট খেলার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর।
বিশেষ অতিথির ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন, সাবেক পৌর মেয়র নুরুল আমিন,যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াছ সিকদার,আহবায়ক আবছার হোসেন তালুকদার,জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ সভাপতি ওয়াকিল আহমদ,পৌর যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, পৌর যুগ্ম আহবায়ক মো. মসিউদ্দৌলা, পৌর যুগ্ম আহবায়ক এখতিয়ার হোসেন, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ভি পি আনছুর উদ্দিন, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,বিএনপি নেতা প্রকৌশলী ওসমান গনি, আবদুল করিম,সৈয়দ নুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অশরাফুল হক হারুন, সাবেক ছাত্রনেতা ফারুক,যুবদলের যুগ্ন আহবায়ক দিদার আলম ও সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা আবু নাছের টিপু।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম (মেম্বার) এর সভাপতিত্বে ও যুবদল নেতা জহির উদ্দিন বাবর এবং সাবেক ছাত্রনেতা রাসেল এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে নক্তব্য রাখেন আবদুল জলিল মেম্বার, নইম উদ্দিন, বেদারুল আলম,মোঃ মুসা,সোভেল তানভীর, প্রকৌশলী শাহাদাত হেসেন হেলেন, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন, ওসমান সিকদার, কামরুল ইসলাম, সাদ্দাম হোসেন,টিপু সুলতান,জয় চক্রবর্তী, তারেক চৌধুরী, দিদারুল আলম সহ পদুয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে হুমাম কাদের চৌধুরী আরও বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে রাঙ্গুনিয়া থেকে একজন মন্ত্রী থাকলেও রাঙ্গুনিয়ায় দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। জলবায়ু ফাণ্ড সহ বিভিন্ন খাত থেকে ব্যাপক অর্থ বরাদ্দ এনে হরিলুট চালিয়েছেন। পদুয়া জনপদের বেশাল দশা দেখে বিস্ময় প্রকাশ করেন এবং আগামীতে পদুয়ায় শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক উন্নয়নে দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নাজিম,মান্নান,কামাল, রায়হান ও কুদ্দুস।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ নুরুচ্ছফা আল জামি এবং শেষে দোয়া মোনাজাত করেন হাফেজ মামুন রশিদ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply