আজ বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গুনিয়া খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসের ‘আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর অডিটোরিয়াম’-এ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আল্লাহ্ তা’আলা তার সৃষ্টিকুলে মানুষকেই সৃষ্টির সেরা মর্যাদায় সৃজন করেন এবং এ মর্যাদার যথার্থ প্রতিফলনে তার অনুসরণ জরুরী। তিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেন। সব শেষে খাতামুন নাবীয়্যীন, সায়্যিদিল মুরসালীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের সর্বোত্তম আদর্শ করে প্রেরণ করেন।
রাসূলুল্লাহ্ (সা.)-এর শুভ আবির্ভাব উপলক্ষে ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন হল আল্লাহ্’র প্রতি মুসলিম উম্মাহ্’র কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নূরুল ইসলাম আজাদ, মোহাম্মদ নূরুল ইসলাম, বিদ্যালয় কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ হোসেন প্রমুখ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আহমদ রেজা খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রুবায়েত রাশেদ, মোহাম্মদ শাহ্ আলম, মোহাম্মদ ইসমাঈল, মোহাম্মদ জানে আলম, শাহানুর আফরোজা,ফারহানা সিদ্দিকা প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে খতমে কুরআন মাজীদ সম্পন্ন করা হয়। দ্বিতীয় পর্বে হামদ, না’তে রাসূল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বিষয়ে বক্তব্য এবং ইসলামী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
তৃতীয় পর্বে মীলাদ-ক্বিয়াম, ঈসালে সাওয়াব ও মুনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply