1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বর্তমান পরিস্থিতি নিয়ে জমিয়ত ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

আজ ২৫ নভেম্বর ২০২৪ ঈ. সোমবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময় হয়। উক্ত মতবিনিময়ে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন এবং আগামীতেও এ রকম মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

দুপুর ২.৩০ থেক বিকাল ৪ টা পর্যন্ত জমিয়তের পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরো ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম।

অপর দিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধি দলে আরো ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD