1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শাল্লা থানার পক্ষ থেকে বানভাসীদের মাঝে রান্না করা খাবার বিতরণ

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি-
  • শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শাল্লা উপজেলার কয়েকটি গ্রামে নিম্নাঞ্চলে বসবাস করা পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। এই পানিবন্দি মানুষের মাঝে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের উদ্যোগে পুলিশের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে গ্রামে গ্রামে গিয়ে পানিবন্দি মানুষের মাঝে এসব খাবার বিতরণ করেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আশ্রয়ন কেন্দ্রগুলোতে শুকনো খাবার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন। উপজেলার
মৌরাপুর, পোড়ারপাড়, সরসপুর , শ্যামসুন্দর স্কুল, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ, মৌরাপুর, বিলপুর, প্রতাপপুর ও উজানযাত্রাপুর আশ্রয়ন কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করেন তিনি।

এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর বলেন, সম্প্রতি সময়ে প্রাকৃতিক দুর্যোগে শাল্লার নিম্নাঞ্চলে বসবাস করা মানুষগুলো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। আর এসব বানভাসী মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে পৌছানো সহ তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রান্না করা খাবার বিতরণ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় শাল্লা উপজেলার পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD