উপজেলা পরিষদ নির্বাচনে বানিয়াচংয়ে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট। এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার ঘোড়া প্রতীক নিয়ে ১৪ হাজার ২২৩ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আশরাফ হোসেন খান সুমন চশমা প্রতীক নিয়ে ২৬ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আসিক মিয়া তালা প্রতীক নিয়ে ১৪ হাজার ৪২৭ ভোট পেয়েছেন। এছাড়া সাংবাদিক এস এম সুরুজ আলী মাইক প্রতীক নিয়ে ১০ হাজার ১৩৬ ভোট পেয়েছেন । মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা আক্তার বিউটি প্রজাপতি প্রতীক নিয়ে ৪৫ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুক্তা রানী দাশ ফুটবল প্রতীক পেয়েছেন ৩৬ হাজার ৮৩৮ ভোট। এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার (কৈ মাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট। এছাড়া বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬০৮ ভোট, রেজাউল করিম মোটর সাইকেল প্রতীক নিয়ে ২ হাজার ৯৫ ভোট, লোকমান মিয়া দোয়াত কলম প্রতীক নিয়ে ৬ হাজার ৮৫০ ভোট, আকবর হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৭ হাজার ১৪০ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মিলোয়ার হোসেন (তালা) প্রতীক নিয়ে ১১ হাজার ৫০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালীপদ পাল (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৯ হাজার ২৭৬ ভোট, জীবন মিয়া চশমা প্রতীক নিয়ে ৭ হাজার ১৫০ ভোট, আব্দুল জলিল বৈদ্যুতিক পাকা প্রতীক নিয়ে ৬ হাজার ৭৮৫ ভোট, শাহজাহান মিয়া টিয়া পাখি প্রতীক নিয়ে ৮ হাজার ৫১৪ ভোট, হারুনুর রশীদ মাইক প্রতীক নিয়ে ৩ হাজার ৮৪১ ভোট, হিরেন্দ্র পুরকায়স্থ বই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৯ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) মাহমুদা আক্তার রেপা (ফুটবল) প্রতীক নিয়ে ১৯ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা আক্তার (হাঁস) প্রতিক নিয়ে ১৫ হাজার ৭০৮ ভোট, সীমা রানী সরকার প্রজাপতি প্রতিক নিয়ে ১৩ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন। বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply