1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

টাইটানের ৫ টুকরো উদ্ধার, মারাত্মক বিস্ফোরণে মারা গেছে সবাই

দৈনিক সেরাকন্ঠ ডেস্ক:
  • শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

টাইটানিক সাইটের চারপাশে ধ্বংসাবশেষের পাঁচটি বড় টুকরো শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ধারণা করছে, মারাত্মক বিস্ফোরণে টাইটানের সকল ক্রু এতোক্ষণে মারা গেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের কর্মকর্তা রিয়ার এডমিরাল জন মাগার বলেন, ধ্বংসস্তূপের যে চিত্র পাওয়া গেছে তা ‘বিপর্যকর বিস্ফোরণের’ সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। টাইটানের ৫টি বড় টুকরো পাওয়া গেছে।

রিয়ার এডমিরাল জন মাগার আরও বলেন, ওই পাঁচজনের লাশ হয়ত কখনও মিলবে না। সেখানে পরিবেশ অবিশ্বাস্যরকম নির্মম।

ওশানগেইট থেকেও এক বিবৃতিতে তারা ‘দুঃখজনকভাবে হারিয়েই গেছেন’ বলে জানানো হয়।

নিখোঁজ ডুবোজাহাজ টাইটানে পাঁচজনের মধ্যে রয়েছেন- স্টকশন রাশ, হ্যামিশ হার্ডিং (৫৮), শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯) ও পল-হেনরি নারজিওলেট (৭৭)।

ট্রাকের আকারের টাইটানের দৈর্ঘ্যে ছিল ২২ ফুট। বৃহস্পতিবার আটলান্টিকের তলদেশে রোবটযানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার খবর আসার পর জানা যায় ওই ধ্বংসাবশেষ আসলে টাইটানের বহিরাংশ থেকে খুলে পড়া অংশ।

প্রসঙ্গত, গেল রোববার টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ হয় পর্যটকবাহী ডুবোযান-টাইটান। কানাডার নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জোনস উপকূল থেকে রওনা দিয়েছিল টাইটান। সাগরের গভীরে ডুব দেয়ার পৌনে দু’ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণকারী জাহাজের সাথে সংযোগ হারিয়ে ফেলে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD