উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, আড়াইবাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। আজ শনিবার ভোর ৪টা ২০ মিনিটে গোলাম সারোয়ার সাঈদী মৃত্যুবরণ করেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ আসর আড়াইবাড়ী কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
অসুস্থ হওয়ার পর বেশকিছু দিন ঢাকার একটি বেরসকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
উল্লেখ্য গোলাম সারোয়ার সাঈদী আড়াইবাড়ীর মরহুম পীর আল্লামা গোলাম হাক্কানীর (রহ.) সাহেবজাদা, আল্লামা কামালুদ্দিন জাফরীর পৌত্রা ও ড. মিজানুর রহমান আজহারীর নানা।
তিনি ছিলেন সুবক্তা ও ওয়ায়েজ। বিগত কয়েক বছরে ইউটিউবে দীনের বিভিন্ন বিষয়ের উপর তার বয়ান ব্যাপক সাড়া ফেলেছে। তার ইন্তেকালে কসবা আড়াইবাড়ীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply