1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিশ্বকাপ জার্সি দিবে বিসিবি

দৈনিক সেরাকণ্ঠ ডেস্কঃ
  • সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

গত শুক্রবার রাতে জাতীয় ক্রিকেট দল দেশ ছাড়ার আগ মুহূর্তে প্রকাশ পায় বিশ্বকাপ জার্সি। নজর কাড়া বিশ্বকাপ জার্সিটি সাড়া ফেলে দেয় ক্রিকেট মহলে। ঐতিহ্য ও আভিজাত্যে ফুঁটিয়ে তোলা হয় জার্সিটি নান্দনিক ডিজাইনে। যেখানে শোভা পেয়েছে সুন্দরবন, জামদানী আর বাঘের প্রতিচ্ছবি। আরামদায়ক আবহাওয়া উপযোগী করে তৈরী করা হয় জার্সিটি।

তবে এত সুন্দর ও নান্দনিক জার্সিটি শুরুতে অফিশিয়ালভাবে বিক্রি করতে চায়নি বিসিবি। তবে দেশের ক্রিকেট মহলে অভিভূত সাড়া পড়ায়, দর্শকদের চাহিদার ফলে জার্সিটি অফিশিয়ালি বিক্রয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে বিসিবির অফিসিয়াল সাইট থেকেই জার্সি কিনতে পারবেন বাংলাদেশ দলের ভক্ত সমর্থকরা।

এই বিষয়ে অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিশ্বকাপের জার্সি আমাদের মাথায় আছে। ভাবছি অনলাইনে বিক্রি করা যায় কিনা বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। এটা আমরা চেষ্টা করছি। কিছু ফর্মালিটি আছে। খুব সম্ভবত আমরা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবো। সেটাই চেষ্টা করছি। কিন্তু কাউকে আমরা বিক্রির অনুমতি দেইনি।’

যদি ওয়েবসাইটে অফিশিয়াল বিক্রয়ের সুযোগ আসে, তবে প্রিয় দলের প্রিয় জার্সিটি গায়ে জড়িয়েই ক্রিকেটারদের সাথে গর্জে উঠবে সমর্থকরাও সমস্বরে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD