1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৪

Reporter Name
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস হেলপার তৌহিদুল ইসলাম(১৭) নামের এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরো আহত হয়েছে ৪ জন।

সোমবার(৫ সেপ্টেম্বর) দিনগত রাত ১.১৫ মিনিটে উপজেলার কাপ্তাই সড়ক ঘাটচেক চৌ-রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তৌহিদুল ইসলাম মাইক্রোবাসের হেলপার, সে রাঙ্গামাটি জেলার রফিকুল ইসলামের ছেলে। তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়ায় নানার বাড়িতে থাকতেন। সংঘর্ষে আহত আহতরা হলে দক্ষিণ রাজানগর ৮নং ওয়ার্ডের ধামাইরহাট এলাকার আজিজুল হাকিম ত্বকি (১৯), মুরাদ বিন ইউনুছ (১৯), আশরাফুল করিম মিনহাজ(১৮), জকি (১১)।

উল্লেখ্য, আহত আজিজুল হাকিম ত্বকির সাথে কথা বলে জানা গেছে, তার সৌদি আরব গমন উপলক্ষে ফ্লাইট ছিল ভোর চারটায়। শাহ আমানত বিমান বন্দরের উদ্দেশ্যে নিজবাড়ি হতে গতরাত সাড়ে বারটায় বের হয়ে ঘাটচেক পৌঁছাতে চট্টগ্রাম দিক থেকে আসা তীব্র গতি সম্পন্ন ট্রাকটি সজোড়ে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। সে নাক ও চোখে আঘাত প্রাপ্ত হয়, বাকিদের আঘাত গুরুতর হওয়ায় বর্তমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন-আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন- রাত ১.১৫মিনিটের দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হাসপাতালে নেওয়ার পূর্বে তৌহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। আরো ৪জন আহত হয়েছে এই ঘটনায় গাড়ি দুইটিকে জব্দ করা হয়েছে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD