1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ার আ. লীগ নেতা খালেকুন নুর সিকদারের ইন্তেকাল, তথ্যমন্ত্রীর শোক

Reporter Name
  • শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুর বড় ভাই কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খালেকুন নুর সিকদার (৬৮) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বার্ধক্যজনিত রোগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহে— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

রোববার (৪ সেপ্টেম্বর)সকাল ১১ টায় নিজ বাড়ি রাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি জামে মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আছর নামাজের পর উপজেলার দক্ষিণ রাজানগর ধামাইরহাট রাহে ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD