1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে অনুপস্থিত ১৩ কর্মকর্তা, কারণ দর্শানোর নোটিশ

Reporter Name
  • শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় ১৩ সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

শুক্রবার (১২ আগস্ট) বিকালে নিশ্চিত করেছেন ইউএনও আতাউল গনি ওসমানী।

৭ আগস্ট ইউএনও স্বাক্ষরিত চিঠিতে উপজেলায় কর্মরত ওই ১৩ কর্মকর্তার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়। বেশির ভাগ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার এই চিঠি পেয়েছেন।

কারণ দর্শানোর চিঠি পাওয়া কর্মকর্তারা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, খাদ্য নিয়ন্ত্রক, আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পল্লী জীবিকায়ন প্রকল্প), বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা, খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা, ইছামতী রেঞ্জ কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মকর্তা।

ইউএনও স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জাতীয় দিবসে নিজ নিজ কর্মকর্তাদের উপস্থিত থাকার সরকারি নির্দেশনা থাকলেও তারা তা অমান্য করেছেন। সরকারি আদেশ অমান্য করার দায়ে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, তা জানতে চাওয়া হয়। চিঠি পাওয়ার ৭ কর্মদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, শোকজ জবারে জন্য ৭ কর্মদিবস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অনেকে না আসার কারণ জানিয়েছেন। সকলের অনুপস্থিতির কারণ যদি যৌক্তিক হয়, ঠিক আছে। যৌক্তিক না হলে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, ৫ আগস্ট সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার) থাকায় অনেকেই বাড়িতে চলে যান। কারও পরিবারের সদস্য অসুস্থ, কেউ কেউ নিজে অসুস্থ জানিয়েছেন।

জানতে চাইলে চিঠি পাওয়া উপজেলা এক প্রকল্প কর্মকর্তা বলেন, ‘সাপ্তাহিক ছুটি থাকায় বাড়িতে ছিলাম। ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ছিল। তাই অনুষ্ঠানে আসতে পারিনি। আজ (বৃহস্পতিবার) চিঠির জবাব দিয়ে দিয়েছি।’

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD