1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

পাহাড়ে কিশোর অপরাধে ৬ ছিনতাইকারী আটক,২ অপহৃতকে উদ্ধার

Reporter Name
  • রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম প্রতিনিধি

পাহাড়েও বেড়েছে কিশোর অপরাধ। কিশোররা এলাকায় নতুন কাউকে দেখলে নজরে রাখতো তীক্ষ্ণভাবে। ঘুরতে আসা কাউকে দেখলেই সুযোগ বুঝে জোরপূর্বক নির্জন স্থানে তুলে নিয়ে সবকিছু হাতিয়ে সর্বশান্ত করে দিত। এতেই ক্ষ্যান্ত হতো না তারা, অনেক সময় প্রাণনাশের হুমকি দিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো পরিবার থেকে।

এমন কিশোর অপরাধের অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছিনতাই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এক ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে উপজেলার পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (৭ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬ টায় উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৌলভীখীল, দ্বারিকোপের পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. আরিফ (১৯), মো. সাইফুল ইসলাম (২৬), মো. মানিক (১৯), মো. আরিফ(১৯), মো. রাশেদ (২০) ও মো. ইয়াছিন (২০)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ২টি দামি স্মার্ট ফোন ও নগদ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী কিশোর অপরাধ চক্রের ৫ সদস্য আরিফ, সাইফুল, মানিক, মো. আরিফ ও রাশেদ পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৌলভীখীল ও দ্বারিকোপের এবং মো. ইয়াছিন একই ইউনিয়নে খুরুশিয়া গর্জন বাগান এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা থেকে দুই ব্যক্তি ৪ নম্বর ওয়ার্ডের মৌলভীখীল, দ্বারিকোপ ঘুরতে এলে কিশোর ছিনতাইকারীরা জোর পূর্বক তাদের পাহাড়ে নিয়ে জিম্মি করে ২টি স্মার্টফোন ও নগদ ১৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ওই দুই ব্যক্তিকে মারধর করার পর পরিবারকে ফোন করে বিকাশ নাম্বারের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরও বলেন, টাকা না পাঠালে প্রাণনাশের হুমকি দিলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার এবং অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

রবিবার (৭ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD