1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রতারিত প্রেম

Reporter Name
  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৯৫ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লাল ( শিক্ষক ও সাংবাদিক)

তুমি কি ব্যস্ত? -হুম। আম্মু আশেপাশেই আছে এখন চ্যাট করতে পারব না। যাই পরে কথা হবে। Love you. babu নীলা বিদায় নিয়ে অফলাইনে গেল। সাগর ভাবছে কি আর করবে সে এখন ফেসবুকে!

১ ঘন্টা ধরে ফেসবুকে বসে আছে নিউজ ফিড পাল্টাপাল্টি করছে হুট করেই সাগর নীলার পারিবারিক আইডিতে গেল যেখানে নীলা তাকে এড করেনি সমস্যা হবে বলে।

সেই আইডিতেই ঢুকে দেখল নীলার আগের প্রোফাইল পিক নেই। নতুন পিক দিয়েছে নিজের। হুট করেই মনে হল সে তার আরেকটা আইডি থেকে নীলার সাথে এড হবে। দু’দিনের মধ্যেই এড হয়ে যায় নীলার ঐ আইডিতে।

ঐ আইডিতে এড হয়ে সাগরের চোখ কপালে। নীলা বলেছিল ওর সব পিক অনলি মি প্রাইভেসি দেয়া কিন্তু সব পিক ফ্রেন্ডস করা। সব লুল মার্কা ছেলে গুলা কি সুন্দর কমেন্ট করছে! নীলা মিথ্যা বলার পর ও সাগর নিরব থাকে। কিছু বলে না। নীলা ইদানিং প্রচুর ব্যস্ত। সাগরের জন্য নীলার যে আইডি খুলেছে সেখানে আসতেই পারেনা।

সাগর শিওর হয় সে সারাক্ষণ তার ঐ আইডিতে থাকে আর তাকে মিথ্যা বলে। নীলার সাথে আগে সাগরের প্রতিদিন কথা হতো। এখন নীলা কথা বলতে পারেনা কারন সে নাকি তার মায়ের সাথে ঘুমায়।

কিন্তু নীলার দুইটা বাংলালিংক নাম্বারের একটা গভীর রাত পর্যন্ত ওয়েটিংয়ে থাকে। সাগর জিজ্ঞেস করেই ফেলে উত্তর আসে ঐ নাম্বার নীলা তার কাজিনকে দিয়েছে। সাগর প্রমাণ চাইলে শুরু হয় ঝগড়া।

নীলার কথা হল সাগর তাকে বিশ্বাস করে না। নানান কথা বলে সাগরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রিলেশন না রাখার কিন্তু প্রমাণ দেয় না সেই নাম্বার
তার কাছে নেই।

সাগর তাকে প্রচুর ভালোবাসে। তাই কষ্টের দিনে সিগারেট কে সঙ্গী বানায়। আর কষ্টের কথা সাগর বলতেই নীলা বলে এইগুলো সাগরের আবেগ ছাড়া আর কিছুই না।

সাগর প্রচুর রাত জাগে আগে থেকেই। এখনো জাগে তবে “Black ” নামের একটা কালো সিগারেটের প্যাকেট নিয়ে। নিকোটিনের সাথে তার প্রেম।

সাগর এতটুকু জানে নিকোটিন তাকে ঠকাবে না। কিন্তু সেদিন সাগর দেখে নীলার সেই
পারিবারিক আইডিতে In a relationship with কেউ দিয়ে স্ট্যাটাস। সাগরের চোখ দিয়ে দু ফোঁটা পানি
আসে শুধু।

বাহ! এই নাহলে ভালোবাসা। নীলার পারিবারিক আইডির নামের পাশে গভীর রাত পর্যন্ত সবুজ আলো জ্বলে আর ফোন ওয়েটিং থাকে সারা বিকেল!

সারা রাত সাগর সব দেখে। তাদের মাঝে ব্রেকআপ হয়নি কিন্তু নীলা অন্য কাউকে ভালোবাসে। সাগরের নতুন প্রেম রাত জেগে চলে নীলার মত। নিকোটিনের প্রেম।

বর্তমানে ফেসবুকে হাজারটা সাগর আছে। তারা প্রতারিত হয় নীলার মত মেয়ের কাছে কিন্তু চেপে যায়। সবার কাছে তারা সুখী। জীবন চলছে। সাগর রা ও চলছে তাদের আবেগ নিয়ে। নীলা ও ব্যস্ত তাদের ভালোবাসা নিয়ে!
সুখে থাকুক নীলারা আর আরো বেশি করে কষ্ট পাক সাগররা!

সাগরদের জন্মই ঠকার জন্য কারণ এরা যে অন্ধ ভালোবাসতে পারে না। নীলাদের কাছে প্রমাণ চাইলেই সাগররা ভালোবাসতে জানে না।
আর সাগরদের সন্দেহ যদি কোনক্রমে ভুল হয় (যদিও কখনো হয় না) তবুও তাদের ক্ষমা করা হয়না।

সাগরদের মত তাদের নীলারা ভালোবাসতে পারেনা। প্রকৃতি আসলেই ভালোবাসাময় কিন্তু খামতিও যেন কই আছে!!

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD