আরব আমিরাত প্রতিনিধিঃ
মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে ২৭ বছরের রেকর্ড ভাঙ্গা ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেশটির ফুজাইরাহ ও শারজাহ প্রদেশের জনজীবন বিপর্যস্ত। সোমবার পর্যন্ত অতিরিক্ত এলার্ট জারি করেছে দেশটির সরকার। বাংলাদেশি নাগরিক এস এম সাজ্জাদ সহ ৭ জন এশিয় মারা গেছেন এই বন্যায়। ফুজাইরাহ মর্গে রাখা হয়েছে এস এম সাজ্জাদের লাশ।
ফুজাইরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সংগঠনটি বিশেষ কর্মসূচি হাতে নেয়।
এই উপলক্ষে গতকাল ২ আগষ্ট মঙ্গলবার ফুজাইরা ও কালভা এলাকায় ক্ষতিগ্রস্ত ৫৮৬ জন বাংলাদেশীদর মাঝে চাল,ডাল,ভোজ্য, তেল, আলু,পিয়াজ বিতরণ করা হয়।
মান্যবর কনসাল জেনারেল এর সহধর্মিনী আবেদা হোসেন এর নেতৃত্বে এই সময় উপস্থিত ছিলেন মিসেস বাইজুন চৌধুরী,জুলি জাফর,ফেরদৌসী মিল্লিক,শেফা আহাম্মেদ,জেসমিন আক্তার সিআইপি,ফাহমি চৌধুরী,সাবিনা সুলতানা,নিশাত জাহান নিশু,এস বি সীমা,সবনম আক্তার,সালমা,সবনম আক্তার সহ আরও অনেকে।
জানাগেছে এই কর্মসূচির মাঝে বাংলাদেশ মহিলা সমিতি দুবাই,এলিট ক্লাব, বাংলাদেশ লেডিস ক্লাব,মম এন্ড কিড্স ক্লাব,মিউজিক ভীষণ ও জেসমিন আক্তার সিআইপি মতো ব্যক্তি ও সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।প্রয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দগণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply