1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাউজানে রাস্তা পার হতে প্রাণ গেল নাইট গার্ডের

Reporter Name
  • বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলর ধাক্কায় এস এম নুরুল আবছার (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় মোটরসাইকেল চালক হেলাল হোসেন আহত হয়েছেন।

নিহত নুরুল আবছার ওয়েল গ্রুপ নামে একটি সুতা কারখানার কর্মী ছিলেন। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের মোকামি পাড়া গ্রামের মরহুম তফাজ্জল মাস্টারের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে। এবং আহত হেলাল রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াডের সিরাজুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই সাংবাদিক এস. এম ইউসুফ উদ্দিন জানান, আমার জেঠাতো ভাই ওয়েল গ্রুপের একটি সুতা কারখানায় কর্মরত ছিলেন। রাতে পাহারার ডিউটি শেষে সকাল সাড়ে ৯টায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি আহত হন। পরে নোয়াপাড়া প্রাইভেট হাসপাতাল পাইওনিয়ারে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD