1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কমিটি সাড়ে ৪ বছর ধরে নেই

Reporter Name
  • বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা

ঢাকঢোক, সাজসজ্জা পরিবেশে দীর্ঘ সাড়ে ৪ বছর আগে বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও অজ্ঞাত কারণে আজও কমিটি ঘোষনা করা হয়নি। ফলে দলীয় কর্মকান্ডের মূল চালিকা শক্তি ছাত্রলীগের তৃনমূল নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। মাঠ পর্যায়ে অনেক ছাত্রলীগ কর্মীরা যোগ্য হওয়া সত্বেও পদ-পদবী না থাকায় দায়সারা ভাবে ছাত্রলীগ নাম ধারন করে দলীয় কর্মকা- চলছে। এতে করে ঝিমিয়ে পড়েছে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। অভিভাবকহীন হয়ে পড়েছে তৃনমূলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩ এপ্রিল আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সুমিনুল ইসলাম সুমনকে সভাপতি ও তৌফিকুর রহমান সোহাগকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।সম্মেলনের কিছু দিন পর পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করে চলতে থাকে উপজেলা ছাত্রলীগের কার্যক্রম। এরপর ২০১৭ সালের ৬ নভেম্বর ব্যাপক ঢাকঢোল পিটিয়ে তৎসময়ের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক জহির আহম্মেদ খানকে প্রধান অতিথি করে উপজেলা অডিটরিয়াম হলরুমে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সুমন-সোহাগ কমিটি বিলপ্তি ঘোষনা করা হয়।

সম্মেলনের দ্বীতিয় অধিবেশনে ওই সম্মেলনে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত কিংবা মনোনিত না করেই সম্মেলন শেষ করা হয়। এদিকে দীর্ঘ সাড়ে ৪ বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়নি। ফলে অভিভাবকহীন হয়ে চলছে ছাত্রলীগের কার্যক্রম। এতে করে তৃনমূল নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।
আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমিনুল ইসলাম সুমন বলেন, সম্মেলন করার ব্যাপারে জেলা পর্যায়ের নেতা-কর্মীদের সাথে অনেক চেষ্টা করা হয়েছে। সাংগঠনিক কারণে পরবর্তীতে আর সম্মেলন হয়নি। তিনি জেলা নেতৃবৃর্ন্দের সু-দৃষ্টি কামনা করে অবিলম্বে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সম্মেলন করার দাবী জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD