1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ থেকে ১৮ জন সদস্যের অ্যাওয়ার্ড অর্জন।

Reporter Name
  • মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৭২ বার পড়া হয়েছে

আশাহীদ আলী আশা ষ্টাফ রিপোটার :
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদরদপ্তর কর্তৃক প্রদানকৃত ‘’ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’’ ”নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড” ”মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড”
অর্জন করেছে।

অগ্নি নির্বাপণ, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২৭ জুন জাতীয় কাউন্সিলের ৫০তম (সুবর্ণ জয়ন্তী) বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।

এ বছর গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ, কুর্মিটোলা জেলা এয়ার স্কাউট থেকে ১৮ জন স্কাউট, রোভার, ইউনিট লিডার, গ্রুপ কমিটির সহ-সভাপতি এই অ্যাওয়ার্ড পেয়েছে।

২০২০ সালের গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন:

১. স্কাউটার মহসিনুজ্জামান খান
সহ-সভাপতি, (মেডেল অব মেরিট) অর্জন করেন ও ২. স্কাউটার এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার, সহ-সভাপতি, ৩. স্কাউটার ওয়াকিল বোখারী রাব্বি, উডব্যাজার, ইউনিট লিডার, ৪. রোভার মোঃ নাজমুল হোসেন, সিনিয়র রোভার মেট, ৫. রোভার মোঃ কাইয়ুম, রোভার মেট, (নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড) অর্জন করেন এবং ৬. স্কাউটার মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সহ-সভাপতি, ৭. রোভার ইসরাত জাহান পুস্পিতা, সিনিয়র রোভার মেট, ৮. রোভার মিরাজ আহমেদ, রোভার মেট, ৯. রোভার আব্দুল আহাদ সাজিদ, রোভার মেট, ১০. রোভার নাঈমুর হোসেন, সহকারী রোভার মেট, ১১. রোভার ফয়সাল কানন, সহকারী রোভার মেট, ১২. রোভার তানভীর নেওয়াজ, রোভার সদস্য, ১৩. রোভার ইফাত জাহান প্রত্যাশা, সহকারী রোভার মেট, ১৪. রোভার রেজওয়ানা ইসলাম, রোভার মেট, ১৫. রোভার তাহসিন মিতি, রোভার মেট, ১৬. রোভার মোঃ আল আমিন, সাবেক সিনিয়র রোভার মেট, ১৭. স্কাউট রাজিয়া সুলতানা, সিনিয়র উপদল নেতা, ১৮. স্কাউট মেহেদী হাসান রাকিব ভূইয়া, উপদল নেতা ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

অ্যাওয়ার্ড পেয়ে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক স্কাউটার মোঃ বাপ্পি উডব্যাজার বলেন, স্বীকৃতি সবসময়ই কাজের প্রতি আগ্রহ, উদ্দীপনা বাড়িয়ে দেয়, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করবো। সেইসাথে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল ও কুর্মিটোলা জেলা এয়ার স্কাউটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ছোট ছোট কাজগুলোকে তারা মূল্যায়ন করেছে।

এ ব্যাপারে গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার স্কাউটার ইমরান উজ্জ জামান উডব্যাজার বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও মানবতার সেবায় নিয়োজিতদের প্রতিবছর কাজের সম্মাননা হিসেবে স্কাউটের সদর দপ্তর থেকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। এছাড়াও প্রতি বছর স্কাউটসের বিভিন্ন সম্মানীয় অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। এ পর্যন্ত গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপের প্রায় ৫০ জন জাতীয় স্কাউটস সদর দপ্তর হতে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে। সদর দপ্তর হতে অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাদের গ্রুপকে অনুপ্রেরণা দিবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD