1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

হাওর মানবিক সহায়তা কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শাল্লায়

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী  তারেক রহমানের প্রতিশ্রুতির অংশ হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে “হাওর মানবিক সহায়তা কার্ড” বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে মঙ্গলবার শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, শাল্লা, সুনামগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।

 উদ্বোধনী পর্বে উপজেলার ১২ জন কৃষকের হাতে সহায়তা কার্ড তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা নগেন্দ্র চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মির্জা মোহাম্মদ আবু সাঈদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ সহায়তা এবং ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের কৃষকদের দুর্দশা লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তারা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD