নিজস্ব প্রতিনিধি: যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের বানভাসী মানুষের গৃহ নির্মাণকাজের জন্যে টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। কানাইঘাটের ত্রি মোহনায় স্থায়ী বাধ নির্মানের জন্যে সরকারের প্রতি জোর দাবী।
৩১ মে মঙ্গলবার বিকাল ৩টায় কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফহীমুল হকের নেতৃত্বে কানাইঘাট সদর ইউনিউন ও ৭নং রাণীগঞ্জ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও ঘর তৈরীর কাজের জন্য টিন বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশীরুল হাসান খাদিমানী, শাহবাগ জামিয়ার শায়খুল হাদিস হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদ, উমরগঞ্জ মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আফতাব উদ্দিন, কানাইঘাট জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা যুব জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক, মাওলানা নুরুল ইসলাম, কাননইঘাট যুব জমিয়ত সেক্রেটকরী মাওলানা ইমরান চৌধুরী, সাংঠনিক মাও. আব্দুল মালিক, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ১নং ওয়ার্ড মেম্বার জনাব ফজলুর রহমান, কানাইঘাট যুব জমিয়ত সহ-সভাপতি বুরহান উদ্দিন, কানাইঘাট জমিয়ত অর্থ সম্পাদক মাও. নজরুল ইসলাম প্রমুখ।
ত্রান বিতরণ করতে গিয়ে নেতৃবৃন্দ ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি যাতে করে সিলেটের দিকে প্রবেশ করতে না পারে সেজন্য কানাইঘাট কুশিয়ারা, সুরমা ও বরাক নদীর ত্রি মোহনায় শক্তিশালী বেরীবাধ নির্মাণ ও সিলেটকের বন্যা কবলিত এলাকাকে দ্রুত দূর্যোগপূর্ণ এলাকা ঘোষনা করা জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply