1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ভোলা জেলা জজ আদালতে জাল ষ্ট্যাম্প সনাক্তকরনে যন্ত্র স্থাপন

Reporter Name
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

ভোলা (জেলা) প্রতিনিধিঃ ভোলা জেলা জজ আদালতে জাল ষ্ট্যাম্প ব্যাবহারের হিড়িক চলছিলো। এবার জাল ষ্ট্যাম্প কোর্ট ফি ব্যবহার বর্জনের সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন বিচারকরা।

ভোলার জেলা জজ এ বি এম মহাসিনুল হকের নির্দেশে এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব শরীফ মোঃ ছানাউল হকের নের্তৃত্বে ভোলার আদালতের প্রতিটি এজলাসে জাল ষ্টাম্প সনাক্ত করন যন্ত্র স্থাপন করা হয়েছে। ৩০ মে সোমবার জাল ষ্ট্যাম্প ও কোর্ট ফি ব্যবহার নির্মূলের জন্য তদ্বীরের সময় সকল এজলাসে জাল ষ্টাম্প সনাক্ত করন যন্ত্র দারা ষ্টাম্প কোর্ট ফি পরীক্ষা করে সকল প্রকার তদ্বীর গ্রহন করেছে আদালত। এতে করে জাল ষ্টাম্প কোর্ট ফির পরিবর্তে সঠিক ষ্টাম্প ব্যবহার করেছেন তদ্বীর কারকগন। ষ্ট্যাম্প ও কোর্ট ফি রাষ্ট্রীয় খাতের রাজস্ব আয়ের একটি প্রধান উৎস। রাষ্ট্রীয় আয়ের এ উৎসকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আদালত। এবং এটি অব্যহত থাকবে বলে আশাবাদী আদালত কর্তৃপক্ষ আইনজীবীসহ সকলের।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD