নিজস্ব প্রতিনিধি :আল-হাইয়াতুল উলইয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরিক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। রবিবার বিকালে (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় ছাত্র জমিয়ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ সংগঠনের পক্ষে এ অভিনন্দন জানান ।
বিবৃতিতে ছাত্র জমিয়ত সভাপতি বলেন, দেশ আজ এক কঠিন সময় অতিবাহিত করছে। দেশের এই ক্রান্তিকালে নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিকভ্রান্ত ও ঈমানহারা মানুষকে আল্লাহমূখি করার দায়িত্ব তরুণ আলেমদের নিতে হবে।
অভিনন্দন বার্তায় তিনি আরো বলেন, আপনারা আপনাদের মেধা ও প্রতিভার সবটুকু উজাড় করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবেন এবং আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে নিজেদের যোগ্য প্রস্তুত করবেন বলে প্রত্যাশা করছি। আল্লাহ সকলের মঙ্গল করুন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply