1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কিংবদন্তী সাংবাদিক ও একুশে গানের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী আর নেই।

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক রিপোর্ট : একুশের অমর গান ‌‌’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কী ভুলিতে পারি’ গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই।

লন্ডনের স্থানীয় সময় বুধবার রাতে ভোর ৬টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

৮৬ বছর বয়স্ক বর্ষীয়ান লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মাত্র কয়েক সপ্তাহ আগে ক্যান্সারে আক্রান্ত ছোট মেয়েকে হারিয়েছিলেন বরেণ্য এই লেখক, সাংবাদিক।

বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।

তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মৎ জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশি’সহ তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৩০। এছাড়া তিনি কয়েকটি পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এর মধ্যে রয়েছে ‘একজন তাহমিনা’ ‘রক্তাক্ত আগস্ট’‘ ও পলাশী থেকে বাংলাদেশ’, ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD