1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার!!

Reporter Name
  • সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পী বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ৪ গ্রাম হেরোইনসহ মো. জয় (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রবিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয় ওই এলাকার মো. আজিজুল হকের ছেলে। পরিদর্শক আরিফুল ইসলামের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক রকিব হাসানের নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, এদিন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউনিয়নের উৎরাইল এলাকায় অভিযান চালিয়ে অসির উদ্দিনের মুদি দোকানের সামনে থেকে হেরোইনসহ জয়কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD