1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আজ থেকে সারাদেশে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু

Reporter Name
  • সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ” এর অধীন ও তত্ত্বাবধানে

২১ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে সারাদেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদীসের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে (৩১ মার্চ ২০২২) বৃহস্পতিবার।

পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারা দেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪৯২৯/= চব্বিশ হাজার নয়শত ঊনত্রিশ জন, প্রতিদিন সকাল ৯ ঘটিকায় থেকে পরীক্ষা শুরু হবে, ১২.৩০ মিনিটে পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।

শুক্রবারে পরীক্ষা শুরু হবে সকাল ৮ ঘটিকায় থেকে ১১.৩০ মিনিটে পর্যন্ত চলবে।

২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১১ দিন যথাক্রমে বুখারী শরীফ-২, মুসলিম শরীফ-১, বুখারী শরীফ-১, মুসলিম শরীফ-২, তিরমিযী শরীফ-২ ও শামায়েলে তিরমিযী, তিরমিযী শরীফ-১, আবু দাঊদ শরীফ, নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তহাবী শরীফ ও মুওয়াত্তানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরীক্ষা বন্ধ থাকবে।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান দেশবাসী সকলের নিকট দোয়া চেয়েছেন, যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

সকল পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য শুভ কামনা রইল।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD