1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে দুইদিন

Reporter Name
  • মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : আগামী ১৫ ও ১৬ মার্চ সারাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনস্থ ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি ও ফেল ওভার টেস্ট সম্পাদনের কারণে আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা-কার্যক্রম বন্ধ থাকবে।

অধিদফতর আরো জানায়, ১৫ ও ১৬ মার্চ যে আবেদনকারীরা ই-পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তাদের ২০ মার্চের পর যেকোনো দিন অধিদপ্তরে গেলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

অনিবার্য কারণে সেবা কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় আবেদনকারীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে অধিদফতর।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD