হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের পুলিশ সুপার এর কায্যালয়ে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে!
১২ মার্চ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে জেলার ঊর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের নিয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আইনশৃংখলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইজি (ক্রাইম ইস্ট), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, উক্ত আইনশৃংখলা সভায় এআইজি (ক্রাইম ইস্ট), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় জেলার অপরাধ সংক্রান্ত সকল বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply