স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জের ৩ নারী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সামাজিক সংগঠন “সন্ধান, হবিগঞ্জ”।
৮ মার্চ মঙ্গলবার বিকেলে এই শুভেচ্ছা জানানো হয়। তাদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা রওশন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি- আমির হামজা, সাধারণ সম্পাদক- মোবাশ্বির হক রাজ, প্রতিষ্ঠাকালীন সভাপতি- মাহবুবুর রহমান হাসান এবং নাঈম, অতুল, সামী, মশিউর রহমান ইফতি প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply