রিয়াজ উদ্দিন তামিম হবিগঞ্জ জেলা প্রতিনিধি : ০৬ মার্চ সকাল ০৭:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলী মহোদয় সুসজ্জিত অভিবাদনের মধ্য দিয়ে মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন ধরণের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে তিনি সকাল ১০:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহণ করেন। এ সময় তিনি অত্র জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন।
সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে মাননীয় পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।
উক্ত মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), হবিগঞ্জ , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাহমুদুল হাসান ও প্যারেড কমান্ডার হিসেবে ছিলেন সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব আবুল খয়ের ও অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ
Designed by: Sylhet Host BD
Leave a Reply