হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চাঁদের হাসি হাসপাতাল হতে চৌধুরী বাজার পর্যন্ত আর.সি.সি.পেভমেন্ট নির্মাণ কাজে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাজ শুভ উদ্বোধন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
৫ মার্চ শনিবার দুপুর ১২ঘটিকায় হবিগঞ্জ চৌধুরী বাজার এলাকায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জনাব আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও উদ্বোধক- আলহাজ্ব জনাব এডঃ মোঃ আবু জাহির এমপি মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ -৩ (হবিগঞ্জ সদর,লাখাই ও শায়েস্তাগঞ্জ) সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান, পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলী, নির্বাহী প্রকোশলী সড়ক বিভাগ জনাব শাকিল মোহাম্মদ ফয়সাল,ও জেলা আওয়ামীলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply