নিজস্ব প্রতিনিধি: জামিয়া ইসলামিয়া শাইখ যাকারিয়া রহ. মাদরাসার খতমে বুখারীতে এমন কথা বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী।
(২৫ ফেব্রুয়ারী ২০২২) শুক্রবার সন্ধ্যায় জামিয়া ইসলামিয়া শাইখ যাকারিয়া রহ. পশ্চিম রামপুরা মাদরাসার শিক্ষা সমাপনী উপলক্ষে খতমে বুখারীর ও দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত হয়।
চলতি শিক্ষাবর্ষে শাইখ যাকারিয়া রহ. মাদরাসা থেকে দশজন ছাত্র দাওরায়ে হাদিস (মাস্টার্স) শিক্ষা সমাপ্ত করে পাগড়ী গ্রহন করেন।
পাগড়ী প্রদান ও বুখারীর শরিফের শেষ সবক পড়ান জামিয়া ইসলামিয়া শাইখ যাকারিয়া রহ. মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী।
সবক শেষ করে ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত কালে তিনি বলেন, মিথ্যা হলো সকল গুনাহের মা, উলামায়ে কেরাম সহ সকল স্তরের মানুষের উচিত মিথ্যা বলা পরিত্যাগ করা।
তিনি আরো বলেন, মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া পরিত্যাগ করলে আল্লাহ তায়ালা তার রহমত দ্বারা আমাদের সাহায্য করবেন। তাই আমারা মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আমাদের নিজেদের বিরত রাখবো ইনশাআল্লাহ।
তিনি বিশেষ করে বলেন উলামায়ে কেরামের উচিত অন্যায়ের সামনে মাথা নত না করা। জালিমের সাথে আপোষ না করা। জালিমের জুলুমের সামনে মজলুমের পক্ষে কথা বলটাও হচ্ছে জিহাদের একটি অংশ।
পরিশেষে আল্লামা আব্দুর রব ইউসুফী হাফি. এর দোয়াও মুনাজাতের মাধ্যমে দস্তারবন্দী মাহফিলের সমাপ্তি ঘটে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply