খলিলুর রহমান ইমরান।। হবিগঞ্জ জেলা প্রতিনিধি: কুতবে দাওরান মুজাদ্দিদে যামান শায়খ আল্লামা লুৎফর রহমান বর্ণভী রহ. প্রতিষ্ঠিত ফিদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী স্মৃতিবিজড়িত জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার উদ্যোগে ছালানা ইজলাছ সম্পন্ন হয়েছে।
১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০ ঘটিকায় থেকে ১৯ ফেব্রুয়ারী ফজর পযন্ত।
সভাপতিত্বে করেন মাদ্রাসার সদরে মুহতামিম ওলি ইবনে ওলি শায়খুল হাদীস আল্লামা সাইদুর রহমান হামিদী
নসিহত পেশ করেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা সাজিদুর রহমান, শায়খুল হাদীস আল্লামা রশিদুর রহমান ফারুক, শায়খুল হাদীস আল্লামা নজরুল ইসলাম কাসিমী, এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী , আল্লামা হাসান জামিল, শায়খুল হাদীস আল্লামা হাফিজ অলিউর রহমান, মাওলানা নুরে আলম হামিদী, মাওলানা বদরুল আলম হামিদী, শায়খুল হাদীস আল্লামা হাফিজ তাফহীমুল হক হবিগঞ্জী, মুফতী লুৎফর রহমান ফরায়েজী, মাওলানা মুমতাজ উদ্দীন বড়দেশী
দেশ বিদেশের জাতীয় উলামায়ে কেরাম উপস্থিত ও নসিহত প্রদান করেন।
২০২০-২০২১ঈসায়ী শিক্ষাবর্ষের ইফতা, দাওরায়ে হাদিস (মাস্টার্স) ও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।
আল্লাহ তায়ালা যেন এই মাদরাসা কে কেয়ামত পর্যন্ত ঠিকিয়ে রাখেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণের কামনা করে মোনাজাত করেন ওলি ইবনে ওলি শায়খুল শায়খুল হাদীস আল্লামা রশিদুর রহমান ফারুক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply