1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

৫০ দিন পর উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোন

Reporter Name
  • সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে ৫০ দিন পর। এ সময় ঘটনা জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনায় চক্রটির সন্ধান পেয়েছে পুলিশ। বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে জানানো হবে। দুপুরের পর ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হবে। ঢাকা মহানগর পুলিশ তার আইফোনটি উদ্ধার করেছে বলেও জানান তিনি।

এর আগে ৩১ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি। তখন গাড়ির গ্লাস খুলে ফোনে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ছোঁ মেরে ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পরপরই পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন। এ ঘটনার ৫০ দিন পর ফোনটি উদ্ধার করা সম্ভব হলো।

সূত্র :নয়া দিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD