1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

করোনায় আরো ২২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২ সহস্রাধিক

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক :  মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ২২৬ জন। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১২ হাজার ২৩৬ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৯৪১টি। শনাক্তের হার ২৭.২৩ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৮ হাজার ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৪ জন। এছাড়া খুলনায় ৫২, চট্টগ্রামে ৪২, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ৫, রংপুরে ১৩ এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে ১৪০ জন পুরুষ এবং ৮৬ জন নারী। এদের মধ্যে ২০ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে।

এর আগে বুধবার করোনায় মৃত্যু হয় ২১০ জনের। এছাড়া ভাইরাসটি শনাক্ত হয় ১২ হাজার ৩৮৩ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্র :নয়া দিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD