1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

রূপগঞ্জের ঘটনায় ন্যূনতম গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রূপগঞ্জের আগুনের ঘটনায় কারো ন্যূনতম গাফিলতি থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। দুটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত রিপোর্টে যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে।

শনিবার দুপুরে রূপগঞ্জের কর্ণগোপে সেজুন জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জে পুলিশ সুপার মো: জায়েদুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, এখানে কতজন লোক কাজ করতো তা আমরা তদন্ত করছি। এঘটনা দুটি তদন্ত কমিটি হয়েছে, তদন্তের পর আমরা বলতে পারবো।

তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যারা মারা গেছেন তাদের রূহের মাগফিরাত কামনা করি। প্রশাসনের পক্ষ থেকে তাদের সব ধরনের সহায়তা করা হবে। আহত যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা খরচ দেয়া হবে।

তিনি বলেন, একটা দুর্ঘটনায় অনেকগুলো মানুষ মারা গেছে। মামলা তো হবেই। তদন্ত হবে। যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচার হবে। তবে তদন্ত শেষ না হওয়ার আগে কিছুই বলছি না। তদন্তে দোষী প্রমাণ হলে অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস আগুন নেভানো ও উদ্ধার কাজ শুরু করে। ইউএনও, ডিসি-এসপি ঘটনাস্থলে ছুটে আসেন। ভবনের নির্মাণ কাজ ও শ্রমিকদের তদারিকতে ত্রুটি থাকলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী মনে করেন তাদের হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই জন্যই তারা আটজনকে আটক করেছে।

মন্ত্রী আরো বলেন, একসাথে এতজন লোকের প্রাণহানিতে সারাদেশে স্তবিরতা বিরাজ করছে। দেখলাম প্রথমে তিনজন, পরে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কিছু জীবিত ব্যক্তিকে উদ্ধার করেছে।

সূত্র :নয়া দিগন্ত

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD