বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘নির্দেশিকাটির ফলে ই-কমার্স ব্যবসা খাতে শৃঙ্খলা আসবে, গ্রাহক হয়রানিও কমবে। মোটকথা পুরো খাতটি সুস্থ পরিবেশের ধারায় ফিরে আসবে বলে আমরা আশা করছি।’
যাঁরা টাকা দিয়েও পণ্য পাননি, তাঁদের ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন, তাঁরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ আদালতে আইনানুগ প্রতিকারের জন্য অভিযোগ দায়ের করতে পারেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংক, মোবাইল ব্যাংকিং বা অন্যান্য যে মাধ্যমেই পণ্যের অগ্রিম মূল্য পরিশোধ করবেন ক্রেতা, বিক্রেতা কোনো কারণে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে, মূল্য পরিশোধের ১০ দিনের মধ্যে ক্রেতার পুরো টাকা ফেরত দিতে হবে। যে মাধ্যমে টাকা নেওয়া হয়েছে, সে মাধ্যমেই ফেরত দিতে হবে। সূত্র : প্রথম আলো।








Leave a Reply