1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু, আক্রান্ত প্রায় সাড়ে ৮ হাজার

Reporter Name
  • শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : হামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৩২ জন। যা এ পর্যন্ত এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। আর এ সময়ে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৮ হাজার ৪৮৩ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৭৭৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৪২ জন।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। শনাক্তের হার ২৮.২৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৪ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন।

এর আগে বৃহস্পতিবার দেশে আরো ৮ হাজার ৩০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৪৩ জন, যা এ পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD