1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চীনের টিকা পৌঁছেছে চট্টগ্রামে

Reporter Name
  • শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক :  চীনের ৯১ হাজার ২০০ ডোজ করোনার (কোভিড-১৯) টিকা শুক্রবার চট্টগ্রামে এসে পৌঁছেছে। সকাল সাতটায় সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি তার দফতরে টিকাগুলো গ্রহণ করেন। এ সময় টিকা গ্রহণকারী দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনোফার্মের এই টিকাগুলো একটি ফ্রিজার ভ্যানে করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কক্ষে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, শনিবার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ টিকাকেন্দ্রে টিকার প্রয়োগ শুরু হবে। মেডিক্যাল শিক্ষার্থীরা টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন।

এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। আগে আসা টিকাগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD