1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

আট বিভাগের ওপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

Reporter Name
  • সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

সেরা কন্ঠ ডেস্ক : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ সহ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু ও মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD