1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

পঞ্চম ধাপে দ্বিতীয় দিনে ভাসানচরের পথে আরও ১৭৫৯ রোহিঙ্গা

Reporter Name
  • বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৭৪ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপে দ্বিতীয় দিনে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গা। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টায় এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দেয় নৌবাহিনীর পাঁচটি জাহাজ।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার অলক বিশ্বাস।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) স্বেচ্ছায় ভাসানচরে যেতে উখিয়া কলেজ মাঠে ট্রানজিট পয়েন্টে জড়ো হন রোহিঙ্গারা। পরে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

কক্সবাজারের আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চার দফায় কক্সবাজারের ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৯ হাজার ৫৪০ জন রোহিঙ্গা। প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে গেছেন। এরপর ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে যান ১ হাজার ৮০৫ জন ও তৃতীয় ধাপে দুইদিনে ২৮ ও ২৯ জানুয়ারি ৩ হাজার ২০০জন রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর হয়। ১৪ ফেব্রুয়ারি ২ হাজার ১৪ জন ও ১৫ ফেব্রুয়ারি ৮৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে গেছে। ৩ মার্চ পঞ্চম ধাপে প্রথম দিনে ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD