1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মিয়ানমারে প্রায় দুই বছর কারাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : মিয়ানমারে প্রায় দুই বছর কারাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মিয়ানমারের অভ্যন্তরে টেকনাফ ২ বিজিবি ও সেদেশের বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, আজ সকাল ১১ টায় মিয়ানমারের মংডুতে ১ নম্বর এন্ট্রি-এক্সিট পয়েন্ট টেকনাফ ২ বিজিবি এবং সেদেশের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৯ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান। মিয়ানমারের ৭ সদস্যের নেতৃত্ব দেন মিয়ানমারের ৪ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক লে. কর্নেল জো লিন অং।

এর আগে সকাল ১০ টায় পৌরসভার জালিয়া পাড়াস্থল বাংলাদেশ-মিায়ানমার ট্রানজিট ঘাটে থেকে বিজিবির প্রতিনিধি দলটি মিয়ানমারের যান। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে ২৪ কারাবন্দীকে নিয়ে ফিরে আসেন। এ সময় ফেরত আসা জেলেদের মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১৪ দিনের জন্য টেকনাফের আইসিডিডিআরবি’র প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জেটিঘাটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান।  এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়ৎ কবীর, অপারেশন অফিসার, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মৎস্য অফিসার দেলোয়ার হোসেন ও পুলিশ সদস্যরা।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান বলেন, ‘ফেরত আনা ২৪ জনের মধ্যে রয়েছে জেলে, মালয়শিয়াগামী দালালের প্রতারণার শিকার হওয়া অনেকে।’

ফেরত আসারা হলেন-  রাঙামাটির কাউখালীর পাইসেহলা (৩০), মংচিং মারমা (৩৪), থৈঅংরী মারমা (৩৫), অঞ্চনা মারমা (৩৪), কংচিংউ মারমা (৩২), সাথোয়াইমং মারমা (৩২), থৈয়াইপ্রু অং মারমা (৩৪), হোয়াইক্যংয়ে জুনাইদ (১৩), আবদুল কাদের (৫০), অলি আহমদ (৩১), উলুবনিয়ার রুবেল (২৩), বান্দারবনের চাই চাই প্রু মারম (২৪), মোঃ সাদেক (২০), পুকুয়েটসে (৩২), দমদমিয়ার রহমত উল্লাহ (১৭), ইমাম হোসেন (১৯), শাহপরীরদ্বীপের এনায়েত উল্লাহ (২৫), মোহাম্মদ আয়াস (২৬), সিরাজুল্লাহ (২৩), নাইট্যংপাড়ার মোহাম্মদ উল্লাহ (৩৫), বরইতলীর মোহাম্মদ সলিম (২০), পুঠিয়ার মো. ছবুর (২৫), আলীপাড়ার নুরুল আলম।

টেকনাফ স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত কর্মকর্তা জানিয়েছেন, ‘মিয়ানমারের জেল থেকে ফেরত আসা ২৪ বাংলাদেশি জেলের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তবে তাদের কারো মাঝে করোনার লক্ষণ পাওয়া যায়নি। তবে কয়েকজনের সামন্য জ্বর ও কাশি রয়েছে।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘মিয়ানমার থেকে আসা ২৪ বাংলাদেশিকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD