1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

Reporter Name
  • শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত তরুণ মো. সাঈদ আব্দুল্লাহ’র (২১) মৃত্যু হয়েছে। এরআগে একই ঘটনায় মৃত্যু হয়েছিল মো. মামুন (২৪) নামে অপর এক তরুণের। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহ চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ইন্তেকাল করেন তিনি।

নিহত আব্দুল্লাহ রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড হাজীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং মো. মামুন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আধুরপাড়া চাঁনগাজী বাড়ি এলাকার রেজাউল করিমের ছেলে।

জানা যায়, আব্দুল্লাহ ও মামুন দু’জনেই সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ে অনুষ্ঠানে দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার পথে কাপ্তাই সড়কের ইছাখালী জেলেপাড়া এলাকায় এলে একটি প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দুজনেই মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে মারা যায় মামুন। অন্যদিকে আব্দুল্লাহকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে সেখানে শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

এদিকে বৃহস্পতিবার রাত ১১টায় জানাজা নামাজ শেষে মামুনের দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ্র জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিহত মামুন তার পরিবারে ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে সবার ছোট সন্তান। সে আগামী মাসে প্রবাস যাওয়ার কথা ছিল। সম্প্রতি তার ভিসাও এসেছিল। অন্যদিকে মামুন চট্টগ্রামের ইসলামিক ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD