1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে অস্ত্রসহ ১২ ডাকাত গ্রেপ্তার, ১০ ভরি স্বর্ণ উদ্ধার

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রসহ ১২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২৭ হাজার টাকা, দুটি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ১২ ডাকাত হল মোতালেব হোসেন প্রকাশ আব্দুল কাদের (২৮) ও মো. শাহীন (২৮), মো. জাহাঙ্গীর আলম রনি (৩০), মো. শাহীন (৩৩), মো. রাশেদ (২৪), মো. সেলিম প্রকাশ মোস্তফা (৪১), কামরুল হোসেন (২৬), সোহাগ (২৪) ও মো. সোহেল (২২), রাকিবুল ইসলাম (২৫), উত্তম উত্তম কুমার নাথ (৩৮) এবং ছোটন দে (৩০)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল করিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত জানুয়ারি মাসের শেষের দিকে সীতাকুণ্ডে হঠাৎ ডাকাতি শুরু হয়। এই সময়ে মোট সাতটি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটি ঘটনায় মামলা হয়। ৪ ফেব্রুয়ারি নোয়াখালীর সুধারামপুর থানার অলিপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম রাকিবকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মোট ১২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD