1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

চন্দনাইশে তিন হাজার ইয়াবা আটক, ২ নারী গ্রেপ্তার

Reporter Name
  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার :চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার ১৫০ পিস ইয়াবা সহ ২ মহিলাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো তাসপিয়া আকতার হ্যাপি প্রকাশ জোনাকি (২৫) ও রোকেয়া পারভীন কেয়া (২১)।
গতকাল রবিবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া পুরাতন সড়ক ভবনের সামনে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালায়।
এসময় চট্টগ্রামমুখী যানবাহনে তল্লাশিকালে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ মহিলা কলেজ এলাকার মনির হোসেনের স্ত্রী তাসপিয়া আকতার ও খুলনা জেলার তেরখাদা থানার মধুপুর এলাকার দেলোয়ার হোসেন মুন্নার স্ত্রী রোকেয়া পারভীনকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে তিন হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ ইয়াবাসহ উপরোক্ত ২ মহিলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD