1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা’র মৃত্যুতে চবি উপাচার্যের গভীর শোক ও দুঃখ প্রকাশ

Reporter Name
  • শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা’র মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর (মরহুমের) শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

অর্কিড নিয়ে গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। জনপ্রিয় এই শিক্ষকের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাননীয় উপাচার্য এক শোক বাণীতে বলেন, প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা ছিলেন অত্যন্ত শান্ত, অমায়িক, সদালাপী, বন্ধুবৎসল সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। তিনি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালনকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যে অবদান রেখেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD