1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

তথ্যমন্ত্রীর পক্ষে রাঙ্গুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name
  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। তার পক্ষে ত্রাণ সামগ্রী দেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য একটি করে কিচেন রেইক, রান্না করার হাড়ি-পাতিল, তালা, গ্লাস, বাটি, গামলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এছাড়া মরিয়মনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে হস্তান্তরকালে উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সহসভাপতি পারভেজ হোসেন, ইউপি সদস্য মো. ইসমাঈল, সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, স্থানীয় মো. ইদ্রিছ, মো. রহমান, যুবলীগ নেতা মো. আলম, মো. কুতুব, মো. বেলাল প্রমুখ। উল্লেখ্য মঙ্গলবার রাতে ওই এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘর ও একটি পোল্ট্রি ফার্ম পুড়ে যায়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD