রাহাত মামুন স্টাফ রিপোর্টার : রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম থেকে সাধারন সম্পাদক আলীউর রহমান চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত ও দ্য ডেইলি স্টারের প্যানডেমিক হিরো অ্যাওয়ার্ড পাওয়ায় মোস্তফা ইউসুফকে সংবর্ধনা দেয়া হয়।
বুধবার দুপুরে জামালখানস্থ একুশে পত্রিকা কার্যালয়ে আয়োজিত সংবার্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আজাদ তালুকদার, প্রথম আলোর ডেপুটি চিফ আশরাফ রুবেল, বাসস স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার ও মোস্তফা ইউসুফের স্ত্রী ইশরাত জাহান ইমা ।
শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের সদস্য দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার তাপস বড়ুয়া রুমু, দৈনিক কর্ণফুলীর চিফ রিপোর্টার এয়াকুব আলী মনি, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার রনি দত্ত, ঢাকা টাইমসের ব্যুরো প্রধান হাশেম তালুকদার, সুপ্রভাত বাংলাদেশের সহ সম্পাদক কাঞ্চন মহাজন, কাকন দেব, একুশে পত্রিকার স্টাফ রিপোর্টার আবছার রাফি, জোবায়েদ ইবনে শাহাদাত প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply