1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

স্কুলে ভর্তি করতে ৫০ হাজার টাকায় ডিসির স্বাক্ষর জাল: যুবকের কারাদণ্ড

Reporter Name
  • মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে

রাহাত মামুন স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের স্বাক্ষর জাল করে প্রতারণার দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জামাল উদ্দিন নামের ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ।  ছেলেকে নগরের সরকারি মুসলিম হাই স্কুলে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে মর্জিনা আক্তার নামে এক নারীর সঙ্গে ৫০ হাজার টাকায় চুক্তি করেন জামাল উদ্দিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক  জানান, জামাল উদ্দিনের যোগসাজসে কোতোয়ালী থানার আলকরণ এলাকার মোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তি ভর্তির সুপারিশ পত্রে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের স্বাক্ষর জাল করে মর্জিনা আক্তারের বাবাকে দেন। ওই সুপারিশ পত্র নিয়ে মুসলিম হাই স্কুলে যাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তাতে তারিখের ভুল থাকায় মর্জিনা আক্তারকে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন। সুপারিশ পত্র নিয়ে মর্জিনা আক্তার জেলা প্রশাসক কার্যালয়ে এলে ডিসির স্বাক্ষর জাল করে তার সঙ্গে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।

তিনি আরও জানান, মর্জিনা আক্তারের দেয়া তথ্য অনুযায়ী জামাল উদ্দিনকে আটক করা হয়। জামাল উদ্দিনের সঙ্গে ৫০ হাজার টাকায় এ বিষয়ে তার চুক্তি হয়। এরমধ্যে ১৬ হাজার টাকা তিনি জামাল উদ্দিন এবং মোজাম্মেল হোসেনকে দিয়েছেন। হাতেনাতে ধরা পড়ায় জামাল উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মোজাম্মেল হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেয়া হয়েছ । জামাল উদ্দিন ডবলমুরিং থানার মুগলটুলী এলাকার বাসিন্দা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD